ফের স্বস্তিকা ঘর বাঁধছেন এনার সঙ্গে!কে ইনি?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

ফের স্বস্তিকা ঘর বাঁধছেন এনার সঙ্গে!কে ইনি??


ঘর-সংসারের পাঠ চুকেছে সেই কবে! তারপর জীবনের বিভিন্ন মোড়ে সাক্ষাৎ হয়েছে প্রেমিকের সঙ্গে! কিন্তু ঘর বাঁধা আর হয়ে ওঠেনি। তবে ইদানিং সিনেমহলে কান পাতলে শোনা যাচ্ছে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছেন অভিনেত্রী। যদিও স্বপ্নটা সেই রিলের দুনিয়ায়।

স্বস্তিকার বলি-সফরের রেলগাড়ি প্রথম স্টেশন ছাড়িয়ে দ্বিতীয় স্টেশনে পা রেখেছে। আর এবারও তার সফর সঙ্গী সেই সুশান্ত সিং রাজপুত। বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। বিপরীতে শোনা যাচ্ছে, বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম।

এর আগে ‘কাহানি’তে বব বিশ্বাসের চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন শাশ্বত। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল ‘জগ্গা জাসুস’-এ রণবীর কাপুরের বাবার চরিত্রে। কিন্তু দর্শকদের এক্সপেকটেশনে দাঁড়াতে পারেননি অভিনেতা। বব বিশ্বাসেই আটকে হিন্দি সিনেমা মহল। তাই নতুন এই সুযোগের কীভাবে নায়ক ব্যবহার করে সেটাই দেখার। সূত্র-কলকাতা ২৪।

No comments:

Post a Comment

Post Top Ad