লটারিতে একবার জিতে যাওয়ার নজির খুব বিরল নয়। লটারিকে নিজের ভাগ্যে বশ মানিয়ে অন্তত তিনবার জিতে নেয়ার ঘটনা একদমই দুর্লভ। যুক্তরাষ্ট্রের এক দম্পতি রীতিমত তিনবার লটারিতে জিতে সেই দুর্লভ ঘটনাই ঘটিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পোর্টসমাউথ অঞ্চলের সেই দম্পতি এক মাসে তিনবার লটারি জিতে পুরস্কার পেয়েছেন।
গত সপ্তাহে ক্যালভিন ও জ্যাটেরা স্পেন্সার দম্পতি হান্ড্রেড মিলিয়ন ক্যাশ এক্সট্রাভ্যাগেনজা নামে একটি খেলায় নগদ ১ মিলিয়ন বা১০ লাখ ডলার অর্থ পুরস্কার জিতেছেন।
বার্তা সংস্থা এপি জানায়, ১২ মার্চপাওয়ারবল ড্র অনুষ্ঠানে নগদ ১০ লাখ ডলার জিতেছিলেন। এরপরআরও দু’বার লটারি জিতেন স্পেন্সার দম্পতি।
দ্বিতীয় দফায় জিতেন ২৬শে মার্চ। সেদিন ভার্জিনিয়া লটারি’জ পিক ৪ খেলায় ৫০ হাজার ডলারেরপুরস্কার জিতে নেন এই দম্পতি।
বিস্ময়কর ব্যাপার হল, পরদিন ২৭ মার্চও লটারি জিতে এ দম্পতি ১০ লাখ ডলারের পুরস্কার জিতে নেন।
ক্যালভিন হান্ড্রেড মিলিয়ন ক্যাশএক্সট্রাভ্যাগনজার টিকিটটি কিন্টে তারা এ পুরস্কার পান। তবে শেষ এ পুরস্কার পাওয়ার পরও আরো জেতার আশা ছেড়ে দেননি।

No comments:
Post a Comment