মৃন্ময় নস্করঃ তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের হাতে খুন বিজেপি মণ্ডল সম্পাদক।মৃত বিজেপি নেতা হলেন শক্তিপদ সরদার।চাঞ্চল্য এলাকায়। দক্ষিন ২৪ পরগনার মন্দির বাজার থানার ধনুরহাট গ্রামপঞ্চায়েতের খরদসদাশিবপুর গ্রামে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নেতাজী মোড়ের কাছে দুস্কৃতিরা খুপিয়ে খুন করে।
এলোপাথারি ধারাল অস্ত্রদিয়ে কোপাতে থাকে। শক্তি বাবুর চিৎকারে আসপাস থেকে লোকজন ছুটে এলে দুস্কৃতিরা পালিয়ে যায়।গুরুতর জখম শক্তিপদ সরদার কে ডায়মণ্ড হারবার মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার বাবু অবস্থা আশঙ্ক জনক দেখে কলকাতার হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়।ঘটনায় অধরা দুস্কৃতিরা।
পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলেছে এলাকাবাসি ।জানা যায়, ধনুরহাট অঞ্চলের শক্তিপ্রমো ছিল শক্তিপদ সরদার । দীর্ঘ ২০ বছর ধরে ছিলেন তৃনমূল কংগ্রেসে। পরে যোগ দেন বিজেপিতে। খরদসদাশিবপুর সংসদ তৃনমূল থেকে দখলে আনে বিজেপি ।১৫ টি আসনের মদ্যো ধনুরহাট পায় তৃনমূল ৯টা , বিজেপি ৭টা। তৃনমূল অঞ্চল পেলেও খরদসদাশিবপুর বিজেপি থেকে তৃনমূলে আনার চেষ্টা চলছিল । সেখান থেকে শুরু হয় চাপানুতোর । তার জেরে খুন বলে দাবি বিজেপি নেতৃত্বের । যদিও খুনের পিছনের রয়েছে বিজেপির গোষ্টি দ্বন্দ । নব্য বিজেপি সহ জেলাসভাপতি অভিজিৎ দাসের সঙ্গে দ্বন্দ চলছিল । তার জেরে শক্তিপদ মন্ডল খুন হন দাবি তৃনমূল ব্লক সভাপতি অলোক ভট্টার্যের । মৃতের স্ত্রীর দাবি জখমের পর শক্তিপদ বলে যায় তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা করেছে তা নিয়ে প্রতিক্রিয়া দেননি। পরিবার পরিজনের দাবি কঠোর শাস্তি দেওয়া হোক হত্যাকারীদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment