চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ ২৫ কেজি গঞ্জিকা ও একটি বিনা নম্বরের মোটরসাইকেল সহ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। ধৃতদের নাম আয়ুস কুমার যাদব ও চন্দন যাদব ।
ধৃতরা বিহারের নযতলা গ্রামের কাটিয়া জেলার বাসিন্দা। শনিবার ভোররাতে গোপনে হানা দিয়ে কাঁথি শহর শেরপুর কলকাতা বাইপাস থেকে এদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিস। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে অভিযুক্তদের হাত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।


No comments:
Post a Comment