হার্মাদদের নিয়ে একি মন্তব্য তৃণ বিধায়কের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

হার্মাদদের নিয়ে একি মন্তব্য তৃণ বিধায়কের!



"হয় এরা তৃণমূলে চলে আসুক, অথবা এখান থেকে চলে যাক।" মঙ্গলবার আমডাঙার তারাবেড়িয়ার সভা থেকে স্থানীয় বাম নেতৃত্বকে এই হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বলেন, "যদি ওরা থাকে, বসবাস করে তাহলে তো মানুষের কাজ করবে না। শুধু হার্মাদ, গুন্ডাবাহিনী, ডাকাত, চোরদের জোগাড় করবে। আর উন্নয়ন হবে না।"

আমডাঙা বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ১১টি পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ১১টির মধ্যে তিনটি পঞ্চায়েতে বিরোধীরা জিতেছে। তারমধ্যে একটিতে বিজেপি,বাকি দুটিতে বামেরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার দলীয় সভা থেকে অর্জুন সিং বলেন, "আমি সবাইকে চিনি, কে কত মারতে পারে, কে কি করতে পারে। আমায় ডাকেনি। নাহলে ভোটটা কিভাবে করতে হয় দেখিয়ে দিতাম।"
সভায় অর্জুন সিং ছাড়াও জেলার যুব তৃণমূল সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন। তাঁরা একসুরে অভিযোগ করেন, হার্মাদরা এখানে ভোট লুটে জিতেছে।


অর্জুনবাবু বলেন, "মমতা ব্যানার্জী উন্নয়ন করবেন, আর মস্তানি করবে সিপিএমের কিছু হার্মাদ? এটা মানা যায় না। যাঁরা ভালো লোক আছে তাঁদের ভয় পাবেন। কিন্তু, গুন্ডা-বদমাইসদের ভয় পাবেন না। লড়াইটা আপনাকে করতে হবে। আমি আপনাদের পাশে থাকব। প্রস্তুত হন।" 

No comments:

Post a Comment

Post Top Ad