তৃণমূল এখন অ্যালার্জিতে পরিণত হয়েছে: জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

তৃণমূল এখন অ্যালার্জিতে পরিণত হয়েছে: জয়


তৃণমূল এখন অ্যালার্জিতে পরিণত হয়েছে। আর অ্যালার্জি, চুলকানি ক্যান্সারে না পরিণত হয় তার জন্য বিজেপি এনার্জির দরকার। মোদীজিকে দরকার। তিনিই একমাত্র উন্নয়ন করতে পারবেন পশ্চিমবঙ্গের। বিজেপির এক জনসভায় এমনটাই বললেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন সভাতে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গী, জয়প্রকাশ মজুমদার, মুকুল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জয় বলেন, জয় শ্রী রাম বললে ভূত চলে যায়, তো তৃণমূল তো কোথাকার ছাড়। তৃণমূল কংগ্রেসের গুণ্ডাবাহিনীর উদ্দেশ্য জয় হুশিয়ারি দিয়ে বলেন, তৃনমূল আশ্রিত গুন্ডারা আর সন্ত্রাস করলে তাদের জন্য হায়না, বাঘের গুহা তৈরি করা হচ্ছে, সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। জয় আরও বলেন, ক্যান্সার রোগ সেরে যায়, কিন্ত লোভ নয়। লোভ এমনই এক রোগ যা ঢুকলে তা সারানোর ওষুধ কারোর কাছে নেই। ইতিমধ্যে লোভ ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে যা ঠিক করার উপায় কারোর কাছে নেই।

পাশাপাশি জয়ের রঙিন দুনিয়ার বন্ধু তাপস পালের নাম নিয়ে বলেন, তিনি যখন জেল থেকে বেরিয়েছেন তখন তাকে পরামর্শ দিয়েছিলেন যে কালীঘাট থেকে ভালো করে পূজো দিতে এবং বলতে তাঁর সমস্ত পাপ যেন ক্ষমা করে দেন ভগবান। আর সাদা শাড়ি পরা মাকে ছাড়ার কথাও বলেন তিনি। 

No comments:

Post a Comment

Post Top Ad