অসমের উদ্দেশ্য রওনা তৃণমূল কংগ্রেসের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

অসমের উদ্দেশ্য রওনা তৃণমূল কংগ্রেসের


দিল্লি যাওয়ার আগেই অসমে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার অসমের উদ্দেশ্যে রওনা হবে তৃণমূলের প্রতিনিধি দল। দলে থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, থাকবেন সংসদ কাকলী ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, মমতা বালা ঠাকুর, নদিমুল হক, অর্পিতা ঘোষ, রত্না দেনাগ। বৃহস্পতি ও শুক্রবার সেখানে থাকবে তৃণমূল প্রতিনিধি দল।

দ্বিতীয় তালিকায় নাম নেই এমন মানুষদের সঙ্গে কথা বলার পরিকল্পনা আছে তৃণমূলের প্রতিনিধি দলের। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ইন্টারনেট না থাকায় জানতে পারা যাচ্ছে না, অসমের আসল অবস্থা। মানুষের সমস্যা জানার জন্য ও তাদের পাশে থাকার জন্য প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে, আশঙ্কা থাকছে নিরাপত্তার কারণ দেখিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে আদৌ অসমের জেলায় ঢুকতে দেওয়া হবে কিনা তা নিয়ে। নিরাপত্তার কারণে সোমবার অসমের সাত জেলায় জারি ছিল ১৪৪ ধারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় রাখা ছিলো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

No comments:

Post a Comment

Post Top Ad