সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রচারে তৃণমূলী হামলা, মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রচারে তৃণমূলী হামলা, মারধর



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: ফেসবুকে বিজেপির হয়ে প্রচার করার জন্য কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক শচীন সিনহাকে বিকাল ৪ টা ৩০ নাগাদ  এগরার বাসুদেবপুরে তৃণমূল সদস্য মৃণাল কান্তি দাস ও তার আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ও  মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অরূপ দাশের নেতৃত্বে সহ-সভাপতি শুভ্রাংশু মাইতি,সহ-সভাপতি অনুপ দাস ও যুব মোর্চার সম্পাদক শম্ভু চক্রবর্তী ছাড়াও  যুব মোর্চার অন্যান্য  কর্মীরা  ছুটে গিয়ে  আহত সচিনকে উদ্ধার করে এবং এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরে থানায় GD করা হয়।

 এই ঘটনার প্রতিবাদে আগামি কয়েক দিনের মধ্যে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছে যুব সভাপতি অরূপ দাশ। যদিও এই বিষয়ে প্রশাসন কিছু জানায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad