বন মহোৎসবকে কেন্দ্র করে মালবাজার মহকুমার সমস্ত থানায় গাছ লাগানোর কর্ম সুচি
আয়োজন করল মাল পুলিশ প্রশাসন।
মঙ্গলবার দিন মালবাজারের এস ডি পি ও নেতৃত্বে মালবাজার থানা চত্তরে দুশো গাছ লাগান হয়। মালবাজারের এস ডি পি ও দেবাশিষ চক্রবর্তী বলেন, মঙ্গলবার মাল এবং মেটেলী থানায় গাছ লাগানোর কর্মসুচি নেওয়া হয়েছে। দুই থানা মিলিয়ে ৫০০ গাছ লাগাচ্ছি আমরা। এছারা নাগ্রাকাটা থানায় এরপর আমরা গাছ লাগাবো। পরিবেশ কে দুষন মুক্ত করতেই এই কর্মসুচি বলে তিনি জানা। এছারা উপস্থিত ছিলেন থানার ওসি অনিন্দ ভট্টাচার্যসহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।তিনি আরো বললেন এই গাছগুলির পরিচর্যাও আমরাই করব। যাতে গাছগুলি সুস্থ্য হয়ে বড় হয়।

No comments:
Post a Comment