শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র!





শিক্ষকের মারে গুরুতর আহত চতুর্থ শ্রেণীর ছাত্র।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার এর মহেশতলা প্রাথমিক বিদ্যালয়ে।

উল্লেখ্য, পড়া না পারায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বেত দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।আহত ছাত্রটির নাম শুভঙ্কর ঘোষ।ছাত্রের পরিবারের অভিযোগ গত সপ্তাহের বৃহস্পতিবার ওই ছাত্রকে পড়া না পারায় মারধর করে শিক্ষক সুজয় যাদব। এমনকি বাড়িতে বিষয়টি বললে আরো মারধর করা হবে বলে হুমকি দেয় ওই শিক্ষক। ভয়ে ছাত্র বাড়িতে কিছু জানায়নি। কিন্তু গত ৫দিন ধরে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে স্কুলে যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় বিষয়টি খুলে বলে। এরপরই স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।

No comments:

Post a Comment

Post Top Ad