কোচবিহার পৌরসভার পরিধি বাড়ছে, বৃদ্ধির প্রস্তাব দিল কোচবিহার পুরসভা। কোচবিহারের নতুন পৌরবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে কোচবিহারের পৌরসভার নাগরিক পরিষেবা আরো বেশি করে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, কোচবিহার পুরসভার যে কুড়িটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডকে বৃদ্ধি করা হবে।
অর্থাৎ নাগরিক পরিষেবা আরো বেশি করে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে ward কে বাড়িয়ে সাতাশটা অথবা আটাশটা করবার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। কোচবিহার পুরসভার পুরপিতা ভূষণ সিংহ জানিয়েছেন, কোচবিহার পুরসভার 1 নম্বর ওয়ার্ড, 3 number ward, 8 নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ১৯নাম্বার ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এবং ২০ number ward কে বাড়িয়ে পরিধি বৃদ্ধি করা হবে। অর্থাৎ 2019 এ যে লোকসভা নির্বাচন হতে চলেছে তাতে কোচবিহারের পুরসভার পরিধি বাড়ার সম্ভাবনা।
27 বা 28 টি ওয়ার্ড এ পরিণত হবে কিন্তু রাজনৈতিক মহলের অভিমত, বিগত লোকসভার উপ- নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোচবিহারের শহরাঞ্চলে সেভাবে ভালো ফল করতে পারেনি, অর্থাৎ কোচবিহার পুরসভার কুড়িটি ওয়ার্ডের মধ্যে প্রায় সবকটিই শাসক দল হেরে গিয়েছে।এবং গত লোকসভা উপনির্বাচনে বিজেপি কোচবিহারে দ্বিতীয় স্থান অর্জন করেছিল,সেই ক্ষয় রোধেই এবার শাসক দল এবার কোমর বেধে নেমেছে। কোচবিহার পুরসভার নিজেদের আধিপত্য বিস্তার করতে উদ্যোগ গ্রহণ করেছে শাসক দল অনুমান বিভিন্ন মহলে।
কোচবিহার পুরসভার যে ২০টি word আছে সেটাকে বাড়িয়ে আর নতুন করে সাতটি সংযোজন করতে উদ্যোগ গ্রহণ করারর পক্রিয়া করা হচ্ছে। কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাসক দল যতই নতুন করে ওয়ার্ড বৃদ্ধি করুক না কেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কোচবিহারে উল্লেখযোগ্য ফল করবে। যদিও কোচবিহার পুরসভার পুরপতি ভূষণ সিং
জানিয়েছেন বিজেপি শুধু মুখে মুখেই দহরম-মহরম কাজে কিছু নয়। 2019 এ তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। এবং গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের মতো লোকসভা নির্বাচনেও বিপুল ভোটে জয়যুক্ত হবে। এবং শহরাঞ্চলেও তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত থাকবে।
সব মিলিয়ে কোচবিহার পুরসভার যে নতুন করে কুড়িটি জায়গায় সাতাশটা বা আটাসটা word হতে যাচ্ছে তাতে বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে যখন তখন হাতের কাছে পেতে যদি ওয়ার্ড এর পরিধি বৃদ্ধি হয় তাহলে মন্দ কি! এখন দেখা যাক পুরসভার পরিধি বিস্তারের পাশাপাশি কোচবিহার পুরসভার নাগরিকদের আরো বেশি করে পরিষেবা প্রদানের ক্ষেত্রে কতটা উদ্যোগ গ্রহণ করে সেটাই দেখার।

No comments:
Post a Comment