স্বামীকে ছাড়াই স্ত্রীর মধুচন্দ্রিমা! এও কি সম্ভব? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

স্বামীকে ছাড়াই স্ত্রীর মধুচন্দ্রিমা! এও কি সম্ভব?




বিয়ের পর নবদম্পতির সবচেয়ে আনন্দদায়ক সময়টা কাটে মধুচন্দ্রিমায়। সেখানে কী কেউ কোনদিন তার সঙ্গী-সঙ্গিনীকে ছাড়া যায়? এটা তো ভাবাই যায় না। দুজন একসঙ্গে পছন্দের কোনো স্থানে হানিমুন কাটাবেন। কিংবা সেখানে কেউ তার জন্য অপেক্ষায় থাকবেন। কিন্তু এই দুনিয়ায় মানুষের পাগলামীর শেষ নেই। ঠিক যেমনটা করেছেন হুমা মোবিন। এই পাকিস্তানি নারী মধুচন্দ্রিমায় একাই চলে গেলেন। তার সঙ্গে ছিলেন না স্বামী।
আসলে হুমা এবং তার স্বামী আরসালান সেভার দুজনই একসঙ্গে গ্রিসে মধুচন্দ্রিমা কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে যান তার আরসালান। তার যাওয়ার সম্ভাবনাও বাতিল হয়ে যায়। কিন্তু স্বামী ছাড়া মধুচন্দ্রিমায় গিয়ে লাভ কী? তাই হুমাও যেতে চাননি। কিন্তু এই ভ্রমণের জন্য তারা পয়সা আগেই দিয়েছিলেন। তাই অর্থটা তো জলে ফেলা যায় না। বিষয়টি দুজনের জন্যই দুঃখজনক ঘটনা। কিন্তু তা মুহূর্তেই কৌতুকে পরিণত হলো যখন হুমা একাই গ্রিসে চলে গেলেন। একাই কাটালেন তার মধুচন্দ্রিমা। সেখানে যে ছবি তুলেছেন তাতে বোঝাই যাচ্ছিল, স্বামীকে কতটা মিস করছেন। 
তার মুখের আর দেহের ভঙ্গিতে সত্যিই ট্র্যাজেডিটা কৌতুকপূর্ণ হয়ে উঠেছে।

No comments:

Post a Comment

Post Top Ad