ফ্রান্স না ক্রোয়েশিয়া, কি বলছে রুশ ভালুক? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

ফ্রান্স না ক্রোয়েশিয়া, কি বলছে রুশ ভালুক?

ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে রুশ ভালুক?
মস্কো, ১৫ জুলাই- রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ইতোমধ্যে ভবিষ্যদ্বাণী করেছেন দুবাইয়ের 'জ্যোতিষী' উট শাহিন। তার দাবি, ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া। এবার রাশিয়ার ভালুক বুয়ান ভবিষ্যদ্বাণী করল বিশ্বকাপ ফাইনালের। তারও দাবি, বিশ্বকাপ ক্রোয়েশিয়া।
রাশিয়ার ক্রাসনয়ার্স্কের রয়েভ রুচেয় চিড়িয়াখানার সার্বিয়ান বাদামি ভালুক বুয়ান। শনিবার তার সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়া দুই দেশের পতাকা খাবারের সঙ্গে আটকে রাখা হয়েছিল। বুয়ান যে খাবারটি খেয়েছে তার সঙ্গে আটকানো ছিল ক্রোয়েশিয়ার পতাকা। উট শাহিনের পর এবার ভালুক বুয়ানের ভবিষ্যদ্বাণী বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া। সেমিফাইনালের দুটি ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হয়েছে উটের। তবে ফাইনালের আগ পর্যন্ত বুয়ান ভালুকের ভবিষ্যদ্বাণী সেভাবে নজরে আসেনি।

No comments:

Post a Comment

Post Top Ad