চ্যাম্পিয়ন হলে কী করবেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

চ্যাম্পিয়ন হলে কী করবেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট?


বিশ্বকাপের ফাইনালের আগে সবচেয়ে আলোচিত বিষয় হয়তো ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। কারণ তিনি না খেললেও সবসময় থেকেছেন দলের সঙ্গে। কখনো তিনি গ্যালারিতে নেচে উঠেছেন, কখনো ঢুকে পড়েছেন দেশের ফুটবলারদের ড্রেসিংরুমে। আবার জয়োল্লাসে ফুটবলারদের সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠতেও দেখা গেছে তাকে। তাই মাঠের মদ্রিচ, এমবাপেরা যতটা জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছেন এই আবেদনময়ী প্রেসিডেন্ট।

থেমে থাকবেন না কোলিন্দা গ্র্যাবার। ফাইনালের আগেই ঘোষণা দিয়েছেন, হার-জিত যাই হোক, দেশের বীর সন্তানেরা বীরের মর্যাদাই পাবেন। জাগ্রেব বিমানবন্দর থেকে সিটি সেন্টার পর্যন্ত বিশাল শোভাযাত্রা করে ফুটবলারদের সংবর্ধনার আয়োজন সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।সম্প্রতি ন্যাটোর সম্মেলনে তো ফরাসি প্রেসিডেন্টকে হুমকিই দিয়ে রাখলেন। ফরাসি প্রেসিডেন্টের মুখের উপরেই বলে দিয়েছেন, ‘‘ন্যাটোর সম্মেলন সফল হচ্ছেই, কারণ রবিবার আমরাই জিতছি।’’ শুধু তাই নয় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের জার্সি বিলিয়েছেন ন্যাটো সম্মেলনেই।
আজকের ম্যাচে যদি মদ্রিচরা চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে সেই জয় কীভাবে উদযাপন করবেন কোলিন্দা গ্র্যাবার? তা দেখার জন্য হলেও বিশ্বের চোখ থাকবে ক্রোয়েশিয়ার দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad