চাঁদনী, পূর্ব মেদিনীপুর: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাৎ করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার বাঁকাডাঙ্গা গ্রামে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী তুষার নায়েক তাদের টাকা আত্মসাৎ করেছে। এর প্রতিবাদে তারা তুষার নায়েকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা। অভিযোগ, তুষার নায়েকের স্বামী ও ছেলে কয়েক জন মহিলাকে মারধর করে ও শ্লীলতাহানীর চেষ্টা করে। এর পরেই মহিলারা উত্তেজিত হয়ে বাড়ি গাড়ি তে ভাংচুর চালায় ।বাইক ভাংচুর করে পুকুরের জলে ফেলে দেয়।ঘটনার খবর পেয়ে পাশকুড়া থেকে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ।পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখায়। পরে পাশকুড়া থানার পুলিশ তুষার নায়েক ও তার ছেলেকে পুলিশ আটক করে নিয়ে যায় এলাকা থেকে তার পরে এলাকা শান্ত হয়।

No comments:
Post a Comment