অর্ক রায়, মালদা,২৬ জুলাইঃ পুরনো জমি বিবাদ কে কেন্দ্র করে বচসার জেরে এক মহিলাকে বিবস্ত্র করে মারধোরের অভিযোগ। আহত এক স্কুলছাত্রীসহ ৩। ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার চাঁদমুনি অঞ্চলের লক্ষ্মীপুর গ্রামে। আহতদের চিকিৎসা চলছে সামসি গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রতুয়া থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম আরজান বিবি(৪৫), ফেন্সি খাতুন(১৬) ও অাব্দুল মকিম(২৫)। ফেন্সি খাতুন চাঁদমুনি হাই স্কুলে নবম শ্রেনীতে পড়াশোনা করে। অভিযুক্ত সামিরউদ্দিন সেখ, ফরিজউদ্দিন সেখ, মহঃ মতি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, আব্দুল হাকিম তার ছেলেদের ৮ কাঠা করে জমি ভাগ করে দেয় ৫ ছেলেকে। অভিযোগ, শ্বেতাবউদ্দিন সেখ নামে এক ছেলেকে পেছনে ভাগ নেওয়ার জন্য এক কাঠা জমি বেশি দেওয়া হয়। শ্বেতাবউদ্দিন সেখ ,সামিরুদ্দিন সেখ ও ফরিজউদ্দিন সেখ এরা সম্পর্কে ভাই। জমি বিবাদ নিয়ে গত কয়েক বছর ধরে বচসা ছিল শ্বেতাবের সাথে অন্য ভাইদের। অভিযোগ, বুধবার সন্ধ্যায় এই নিয়ে শ্বেতাবের পরিবারের সাথে অন্য ভাইয়েদের পরিবারের মধ্যে আবার বচসা শুরু হয়। সামিরউদ্দিন সেখ, ফরিজউদ্দিন সেখ সহ ৮ জন হামলা চালায় শ্বেতাবউদ্দিন সেখের পরিবারের উপর। এই ঘটনায় জখম হন এক স্কুল পড়ুয়া সহ তিনজন।আরজান বিবিকে বিবস্ত্র করে মারধোরের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। তড়িঘড়ি তাদের সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু'জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলও আরজান বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

No comments:
Post a Comment