জয়ন্ত সাহা, আসানসোলঃ কয়লা মন্ত্রকে কোল ইণ্ডিয়ার কোলিয়ারি বন্ধের প্রস্তাব পাঠানোকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক চাপান - উতোর ৷ ১২ মে কোল ইণ্ডিয়ার পক্ষ থেকে আসানসোল শিল্পাঞ্চলের চীনাকুড়ি পাটমোহনা বেজডি শিবডাঙা সহ ১৬টি কোলিয়ারি বন্ধের প্রস্তাব পাঠানো পাঠানো হয়েছে ৷ ইসিএলের আধিকারিক নীলাদ্রী রায় জানান , ইসিএলের বেশ কয়েকটি কোলিয়ারিতে কয়লা উত্তোলনে ক্ষতির মুখ দেখতে হচ্ছে ৷ ১টন কয়লা তুলতে বছরে ক্ষতির পরিমান দাঁড়াচ্ছে ৪০০০ কোটি টাকা ৷ তাই ইসিএল কম গভীরতায় থাকা কয়লা তুলতে খোলামুখ খনির দিকে নজর দিয়েছে ৷ যদিও বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের বক্তব্য এটি আসালো কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ৷ বার্ণস্ট্যাণ্ডার্ড হিন্দুস্থান কেবলস এর পর এবার ইসিএল ৷ কেন্দ্র সরকার চায়না পশ্চিমবঙ্গের উন্নতি ৷ অন্যদিকে সিপিএমের বংশগোপাল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ব শিল্পকেই বেসরকারি করণের চেষ্টা চালাচ্ছে ৷ তারই ফল স্বরূপ বেসরকারি মালিকদের কয়লা বিক্রির অধিকার দিয়েছে ৷জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা চণ্ডী চ্যটার্জী বলেছেন , তারা এর সামগ্রিক অর্থেই বিরোধীতা করছেন ৷ আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ৷ পাশাপাশি বিজেপির দিলীপ ঘোষ বলেছেন , ভরতুকি দিয়ে শিল্প ও ব্যবসা চালানো সরকারের লক্ষ্য নয় ৷ বরং সরকার লোকসানে চলা সংস্থাগুলি বন্ধ করে নতুন উন্নয়নের কথা ভাববে ৷ যদিও এই সমস্ত রাজনৈতিক চাপান - উতোরে ইসিএল কর্মীদের ভবিষ্যত অথৈই জলে পড়েছে ৷

No comments:
Post a Comment