ছবি :বিভাস লোধ
সাবস্টাফ করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ডুয়ার্সের আমবাড়ি চাবাগানের ২৪ পুরোন শ্রমিক ম্যানেজারের অফিসের সামনের আমরন অনশনে বসল।এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।অনসনকারিদের দাবি,তাদের মধ্যে অনেকেই আছেন চালক হলেও খালাসির মজুরি পাচ্ছে।বাগানের চৌকিদার হলেও তারা শ্রমিকদের মজুরি পাচ্ছেন কেউ সরদার পদে রয়েছে একই ভাবে শ্রমিকদের মজুরি পাচ্ছেন।এমনই বহুবছর ধরে বিভিন্ন পদে থাকলেও তারা সকলেই দৈনিক মজুরিই পাচ্ছেন।২৪ জব এমন আছেন যাদের সাবস্টাফ পদ মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের মাসিক বেতন দেওয়ার কথা কিন্তু বাগানকতৃপক্ষ তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন।বেশ কয়েকমাস আগে এই ২৪ জনকে সাবস্টাফ করা হবে বলে বাগানে নোটিস ঝুলিয়ে ছিল।অভিযোন কোন অজ্ঞাত কারনে সেই নোটিস বাগান কতৃপক্ষ তুলে নেয়।এরপর এই শ্রমিকেরা বেশ কয়েকবার বাগানকতৃপক্ষের কাছে তাদের পদন্নতির সুযোগ ফিরিয়ে দেবার আবেদন জানালেও তারা কর্নপাত করেনি।এরপর একপ্রকার বাধ্য হয়েই এদিন সকলেই ম্যানেজারের অফিসের সামনে আমরন অনশনে বসে।বাগানের ম্যানেজার আনন্দ কুমার চতুর্বেদি এবিষয় নিয়ে মন্তব্য করতে চাননি।তবে ডিবি আই টিএর চেয়ারম্যান সুমন্ত গুহ ঠাকুরতা দ্রুত সমস্যা মেটানোর আস্বাস দিয়েছে।

No comments:
Post a Comment