ছবি :বিভাস লোধ
নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ: চা বাগান ও চা শ্রমিকদের সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক অরূপ বিশ্বাস গৌতম দেব এবং বৈঠকে ছিলেন জিটিএ প্রধান বিনয় তামাং। বৈঠকে চা-বাগান গুলির একাধিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে রাজ্যের।
মুখ্যসচিব মলয দের নেতৃত্বে তৈরি করে দেওয়া হয়েছে একটি এক্সপার্ট কমিটি। আগামী তিন মাসের মধ্যে এই এক্সপার্ট কমিটি রিপোর্ট জমা দেবে। কি সমস্যা রয়েছে, স্থায়ী সমাধান কিভাবে করা যায় তা খুঁজে বার করবে এক্সপার্ট কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ২০১১ থেকে এখনো পর্যন্ত চা বাগানগুলোর উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার বিধানসভা নির্বাচনের আগে যেভাবে সাতটি চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি তার ফলে সমস্যা বেড়েছে চা বাগানের শ্রমিক ও শ্রমিকের পরিবারদের। মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, কেন্দ্র তাদের প্রতিশ্রুতি মত হয়ে সাতটি চা বাগান অধিগ্রহণ করুক নাহলে ইস্যু করা নোটিফিকেশন প্রত্যাহার করুক।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,
১. বন্ধ চা বাগান গুলির মধ্যে চারটি চা বাগান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
২. যারা চা বাগানের বর্তমান শ্রমিক নন, কিন্তু চা বাগানে বসবাস করেন তাদের স্কিল ট্রেনিং দেবে রাজ্য সরকার
৩. চা পর্যটনকে আরো উন্নত করা হবে
৪. চা বাগান গুলিতে হোম ট্যুরিজম চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার
৫. চা বাগানের শ্রমিকদের পিএফ এবং অন্যান্য সুবিধা দিতে হবে না দিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অল্প কয়েকদিনের মধ্যেই শ্রমিকদের মজুরি ১৭৬ টাকা করা হবে।

No comments:
Post a Comment