প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভেঙ্গে যাওয়ার ইনভেস্টিগেট কন্টিনিউ!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভেঙ্গে যাওয়ার ইনভেস্টিগেট কন্টিনিউ!!



চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ  প্রধানমন্ত্রীর সভায় সামিয়ানা ভেঙে যাওয়া দূর্ঘটনাস্থল পরিদর্শনে  বুধবার সকালে মাঠে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিন সদস্যর দলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব আরতি ভাটনগর,তাঁর নেতৃত্বে এস পি জি গ্রুপের এআইজি পদ মর্যাদার দুই আধিকারিক এস কে সিনহা এবং সুনিল সিন্ধী এর সাথে সাথে জেলার ডি এম, এস পি, পি ডব্লিউ ডি র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে প্রতিনিধি দলের সদস্যরা। সাথে মাঠের কিছু ছবিও সংগ্রহ করেন

উল্লেখ্য মঙ্গলবার বিকাল থেকে রাত্রি অবধি দফায় দফায় বৈঠক সারেন সভার সাথে যুক্ত প্রশাসন সহ উদ্যোক্তা দের সাথে তার পর বুধবার সকালেই চলে আসেন মাঠ পরিদর্শনে. মাঠ পরিদর্শন শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা মেদিনীপুর ছেড়ে বেরিয়ে যান. এদিনের ফের আরও একবার সিআইডি এর একটি টিমের কলেজের মাঠে আসার কথা রয়েছে.. এরপর কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যের  প্রধানমন্ত্রীর দফতরে তারা তাদের রিপোর্ট জমা দেবেন. অন্যদিকে মেদিনীপুর কোটায়ালি  থানাতে উদ্যোক্তা ও ডেকোটারসের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের  ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad