ফের উটের কথাই সত্যি হল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

ফের উটের কথাই সত্যি হল!


রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া মাঠের লড়াইয়ে নামার আগেই উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছিল জিতবে ক্রোয়াটরা। অবশেষে উটের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো।
বুধবার লুঝনিকি স্টেডিয়ামে ফেবারিট ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে চলে যায় ক্রোয়েশিয়া। আগে থেকেই ফাইনালের টিকিটি নিশ্চিত করে বসে আছে ফ্রান্স। ১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
শুধু ফ্রান্স আর ক্রোয়েশিয়া ম্যাচেই না। এর আগে উট শাহীনের করা ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হয়েছে। নকআউট পর্বে আর্জেন্টিনা এবং ফ্রান্স খেলতে নামার আগেই উট ভবিষ্যদ্বাণী করেছিল আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ফ্রান্স। আর সেটাই হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad