ক্যাটরিনাকে ছুঁড়ে ফেলে দিলেন ভাইজান? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

ক্যাটরিনাকে ছুঁড়ে ফেলে দিলেন ভাইজান?


প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির সঙ্গে ক্যাটরিনা কাইফও নাকি সালমান খানের ‌‘ভরত’ এ অভিনয় করবেন। সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয় গোটা বলিউড জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত ক্যাটরিনা নাকি বাদ পড়ছেন সলমন খানের সিনেমা থেকে।
ভারতীয় গণমাধ্যম জানায়, যে ধরনের চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফের নাম নেওয়া হয়ছিল, সেটি অত্যন্ত স্বল্প পরিসরের একটি চরিত্র। যা ক্যাটরিনা কাইফের মত বলিউডের ‘লিডিং লেডি’র জন্য খুব একটা সুখকর নয়। সেই কারণেই ক্যাটরিনা এবং টিম ‘ভরত’ এর আলোচনার মাধ্যমেই ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।
এদিকে শোনা যাচ্ছে, ‘ভরত’ এ নাকি অভিনয় করতে পারেন নবাগতা রিয়া চক্রবর্তী। তাহলে কি ক্যাটরিনা কাইফের চরিত্রেই এবার রিয়াকে বেছে নিলেন প্রযোজক অতুল অগ্নিহোত্রী? আপাতত সেই জল্পনাই শুরু হয়েছে বিভিন্ন মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad