বিক্রি হবে পুরো একটি শহর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

বিক্রি হবে পুরো একটি শহর!


প্রয়োজনীয় বস্তু থেকে শুরু করে মানব শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। কত কিছুইনা বিক্রি করে মানুষ। কিন্তু এবার শুনুন শহর বিক্রির খবর। জমি কিংবা বাড়ি নয়, পুরো একটি শহর বিক্রি হবে। শুনতে অবাক লাগলেও এরকম একটি ঘোষণাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের মন্টানা শহরের মেয়র বারবারা ওয়াকার।
শহরটির আয়তনের পাঁচ একর। আর এটির মূল্য ধরা হয়েছে মাত্র ১৪ লাখ টাকা। কেন বিক্রি হচ্ছে শহরটি? কারণটা বুঝতে অসুবিধা হবে না যখন জানবেন শহরের মোট জনসংখ্যা মাত্র ৬৮১ জন। শহরে গুরুত্বপূর্ণ সম্পদের মধ্যে আছে একটি পার্ক, একটি জেনারেল স্টোর এবং একটি ডাকঘরসহ অনেক ভবন। শহরের ক্রেতাই হবেন এসবের মালিক। অর্থ থাকলে যে কেউ কিনে নিতে পারেন শহরটি। শহরের মেয়র এবং প্রায় সব লোক মূল শহরের বাইরে বসবাস করেন।
এখন ধরতে গেলে ফাঁকাই পড়ে আছে শহরটি। লোকজনের অভাবে জেনারেল স্টোর আর ডাকঘরের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রগুলো অনেক দিন হল বন্ধ করে দিতে হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad