শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা নেবেন পার্থ চট্টোপাধ্যায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা নেবেন পার্থ চট্টোপাধ্যায়?


তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তকে অপসারণ করা হয়েছে। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়ে। দলের একটি অংশের কথায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সরানো হয়েছে জয়া দত্তকে। কলেজে কলেজে ছাত্র ভরতি নিয়ে তোলাবাজির ঘটনা সামনে আসার জেরেই এই অপসারণ। তবে এই নিয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। জয়া দত্তর অপসারণ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "জয়াকে অপসারণের খবর আমি কাগজে  দেখেছি। তখন আমি অসুস্থ ছিলাম। দলনেত্রীর সঙ্গে কথা বলব। যদি তিনি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা পুনর্বিবেচনার জায়গা নেই।"
৮ তারিখ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান পার্থবাবু। তারপরই তাঁর পদত্যাগের বিষয়ে জল্পনা তৈরি হয়। আজ নেতাজি ইন্ডোরে পার্শ্বশিক্ষকদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "সোশাল মিডিয়ায় আমার পদত্যাগ নিয়ে খবর রটেছে। যারা রটাচ্ছে তারা আমার শরীর খারাপ নিয়ে খবর রাখে না। তাই আমার পদত্যাগ নিয়ে জল্পনা চলছে। আমি এত সহজে সরছি না।"

No comments:

Post a Comment

Post Top Ad