কোচ আড়াই বছর ধরে রেপ করেছিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

কোচ আড়াই বছর ধরে রেপ করেছিল

একাধিক প্রশিক্ষণ শিবিরে আড়াই বছর ধরে লাগাতার ধর্ষণ করেছেন কোচ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন হরিয়ানার রিওয়ারি গ্রামের নাবালিকা ভলিবল খেলোয়াড়।
অভিযুক্ত কোচকে এখনও গ্রেফতার করা না হলেও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে তার নামে। শিগগিরিই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
পুলিশের কাছে লিখিত অভিযোগে নাবালিকা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, গত আড়াই বছর ধরে গুরগাঁও, রোহতক ও অন্যান্য জায়গায় তাকে ক্রমাগত ধর্ষণ করেছেন গৌরব দেশওয়াল নামে ওই কোচ। এই নিয়ে কারও কাছে মুখ খুললে তাকে খুনের হুমকি দেওয়ার পরেই নাবালিকা তিনি পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন।
হরিয়ানা পুলিশ জানায়, অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে। পকসো আইনে মামলাও রুজু করা হয়েছে। যত শিগগির সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হবে।
গত বছর নরেশ দাহিয়া নামক এক কুস্তিগীড় শাহবাদ ডেয়ারি এলাকা থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করে, যার বিরুদ্ধে জাতীয় স্তরের এক জুনিয়র কবাডি খেলোয়াড় যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন।
২০১৬’য় জাতীয় স্তরের এক শুটার তার কোচের বিরুদ্ধে নরম পানীয়য় মাদক মিশিয়ে তাকে ধর্ষণের অভিযোগ করেন। সংশ্লিষ্ট কোচ নিজেও একজন অলিম্পিয়ান শুটার।

No comments:

Post a Comment

Post Top Ad