"কারিনা আমার কাছে আসে না, চুমুও খায় না" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

"কারিনা আমার কাছে আসে না, চুমুও খায় না"


আজকাল খুব চিন্তায় পড়ে গিয়েছেন সাইফ আলি খান। কোনও কথাতেই কারিনাকে রাজি করা যাচ্ছে না। কিছু বলতে গেলেই নাকি কারিনা ক্ষেপে হচ্ছেন লাল। আর মুখে শুধুই ‘না’ শব্দ। তৈমুরের কাছেও আজকাল সইফকে একেবারেই ঘেঁষতে দিচ্ছেন না কারিনা কাপুর। সাইফের কোনও বাহানাই নাকি শুনছেন না কারিনা।

তবে সাইফ আপাতত, এই দাড়ি নিয়েই থাকতে চলেছেন। কারণ, সামনেই সেক্রেড গেম-২-এর শ্যুটিং শুরু হবে। শ্যুটিং শুরু হওয়ার কথা, সাইফের নতুন ছবি ‘নাগা সাধু বান্টি হান্টার’ এর।হ্যাঁ, সাইফের জীবনে এখন এরকমই কাণ্ড চলছে। সম্প্রতি, এক টেলিভিশন সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, ‘সেক্রেড গেম’ একদিকে যেখানে আমাকে জনপ্রিয়তা দিচ্ছে, তেমনি আমার বউ-সন্তান থেকে দূরেও করে দিয়েছে। আমার মুখের দাড়ির জন্য আমার কাছে তৈমুর আসে না। কারিনাও আসে না। এমনকী, কারিনা ও তৈমুর কেউই আমাকে চুমু খায় না। কারিনার তো সোজা বারণ রয়েছে, সাইফকে চুমু খাওয়া যাবে না।

No comments:

Post a Comment

Post Top Ad