চন্দননগরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দিল বিজেপির নেতা কর্মীরা। শুক্রবার দুপুরে দুই দফায় চন্দননগর পুলিশ কমিশনারের কাছে বিক্ষোভ ডেপুটেশন জমা দেওয়া হয়।
এদিন প্রথম দফায় জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে কয়েকজন নেতা কর্মীরা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন জমা দেন। তার পরেই ফের বিজেপির মণ্ডল সভাপতি রাজীব নাগের নেতৃত্বে পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক বিভ্রান্তি ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার চন্দননগর থানার কাঁটাপুকুর এলাকায় ব্যাপক গোষ্ঠী সংঘর্ষ হয়। এই ঘটনায় এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর লোকজনকে বেধরক মারধর করেন বলে অভিযোগ। মারধরের ঘটনায় অজয় দাস নামে একজন গুরুত্বর আহত হন। তাকে ধারাল অস্ত্র ও পিস্তল দিয়ে আঘাত করা হয়। এই ঘটনায় সে গুরুত্বর আহত অবস্থায় কোলকাতার একটি বেসিরকারী হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর। পাশাপাশি এই ঘটনায় ওই এলাকার বেশ কিছু লোকজন ঘর ছাড়া হয়ে গিয়েছেন। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে এদিন বিজেপির নেতা কর্মীরা পুলিশ কমিশনারের কাছে তারা স্মারকলিপি জমা দেন।
https://youtu.be/nMJSWH89dnA

No comments:
Post a Comment