বাঁকুড়া পুরসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দুর্নীতি ও দলত্যাগ করার অভিযোগ তুলে পোস্টারে ছয়লাপ করা হল শহরের একাংশে।
বাঁকুড়া পুরসভার বিরোধী দলের নেতা তথা শহরের ২২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর স্বরুপ সেনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা চুরির অভিযোগ তোলা ছাপানো পোস্টারে ছয়লাপ হল বাঁকুড়া শহরের একাংশ । আজ সকালে আচমকাই এলাকার মানুষ দেখেন সবুজ কাগজের উপরে কালো কালিতে ছাপানো এই পোস্টার শাটানো হয়েছে বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকায় ও সম্মিলনী কলেজের আশপাশের এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দেওয়াল থেকে শুরু করে দোকান পাটের দেওয়াল সর্বত্রই ছেয়ে রয়েছে এই পোস্টারে । পোস্টারে প্রেস লাইন না থাকলেও পোস্টারে দাবি করা হয়েছে ওই সিপিএম কাউন্সিলার ৫০ লক্ষ টাকা চুরি করে ফেঁসে যাওয়ায় নিজেকে বাঁচাতে এখন দল বদলে তৃনমুলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে । বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে ওই কাউন্সিলার কিছু বলতে না চাইলেও টেলিফোনে তিনি চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছেন ।

No comments:
Post a Comment