ছবি এঁকে কোটিপতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

ছবি এঁকে কোটিপতি!

শিশুশিল্পী কাইরন 
উইলিয়ামসের আঁকা নরফোকের নিসর্গ চিত্র। ছবি: দ্য গার্ডিয়ানবাড়িতে নিজের আঁকা ছবির সামনে কাইরন উইলিয়ামস। ছবি: দ্য গার্ডিয়ান
লন্ডন, ১৬ আগস্ট- এক শিশুশিল্পীর চিত্র প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া ও জার্মানির ক্রেতারা। ওর চিত্রকর্ম কেনার আগ্রহ জানিয়ে ই-মেইল পাঠাচ্ছেন হাজারো মানুষ। ছবি আঁকার বিস্ময়কর প্রতিভার স্বীকৃতি তো সে পেয়েছেই, এর সঙ্গে ছবি বিক্রির টাকায় রাতারাতি কোটিপতি বনে গেছে স্কুলপড়ুয়া শিশুটি। ইংল্যান্ডের নরফোক শহরের বাসিন্দা ১২ বছরের এই শিশুশিল্পীর নাম কাইরন উইলিয়ামস। দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এই বিস্ময়-বালকের কথা জানিয়েছে।



শিশুশিল্পী কাইরন উইলিয়ামসের আঁকা নরফোকের নিসর্গ চিত্র। ছবি: দ্য গার্ডিয়ান
একটা টি-শার্ট আর শর্টস পরা উইলিয়ামস বিকেল বেলা খেলার মাঠে চিত্কার করে ওঠে ‘গোওও...ল!’ বলে। ১২তম জন্মদিন থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে থাকা এই বালক ওর বয়সী আর দশটা সাধারণ ছেলের মতোই বাইরে খেলতে পছন্দ করে, সাইকেলে জোরে জোরে প্যাডেল মেরে সবাইকে ছাড়িয়ে যেতে চায়! কেবল রং-তুলি আর কাগজ হাতে তুলে নিলেই যেন পাল্টে যায় উইলিয়ামস!
উইলিয়ামসের জন্ম ইংল্যান্ডের নরফোক শহরে। পরিবারের সঙ্গে সেখানেই থাকে সে।

No comments:

Post a Comment

Post Top Ad