শিরোনাম দেখে আপনি চমকে উঠতেই পারেন। কিন্তু সত্যি বলছি দিন দিন জনপ্রিয় হচ্ছে আগুন দিয়ে চুল কাটা।
পাকিস্তানের ওমর আর কোরাইশি নামের এক সাংবাদিক তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সেলুনের কর্মী তার গ্রাহকদের চুল কাটার ক্ষেত্রে আগুন ব্যবহার করছেন।
ভিডিওতে দেখা যায়, চুল কাটাতে বসা ব্যক্তির মাথায় ওই কর্মী প্রথমে লিকুইড এবং একধরনের পাউডার ছিটিয়ে দিচ্ছেন। এরপর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দুই হাতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে শুরু করছেন।
এদিকে আমাদের পাশ্ববর্তি দেশ ভারতে আগুন দিয়ে চুল কাটা বা ফায়ার কাট জনপ্রিয় হচ্ছে।
দিল্লি শহরে যেসব সেলুনে 'ফায়ার হেয়ারকাট' সিস্টেম আছে। সেসব সেলুনে স্টাইলিশ তরুণ-তরুণীদের ভিড় বাড়ছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা যায়।
এ পদ্ধতিতে মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে চুল পুড়িয়ে খাটো করা হয়। অবশ্য ভিডিও ক্লিপটি দেখলে চুল কাটার নতুন এ পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা আরো পরিষ্কার হবে।

No comments:
Post a Comment