দমদম বিমানবন্দরে গ্রেফতার যাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

দমদম বিমানবন্দরে গ্রেফতার যাত্রী


 কলকাতা, ২৩ জুলাই: কলকাতা বিমানবন্দরে রুপো ও প্রচুর স্টেরয়েড ট্যাবলেট সহ এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করল শুল্ক দপ্তর। ওই যাত্রী অবৈধভাবে ভারতে স্টেরয়েড ও রুপো নিয়ে ব্যাংকক থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। তাকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

শুল্ক দফতর সুত্রে জানা গেছে, ওই যাত্রী ব্যাংকক থেকে ইন্ডিগোর বিমানে  কলকাতায় আসে। গ্রিন চ্যানেল পেরোনোর সময় তাকে দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের। তাকে আটক করে তার সঙ্গে ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে পাওয়া যায় ৭ কেজি ২৭০ গ্রাম রুপো ও ১২৮০ বোতল স্টেরয়েড ট্যাবলেট। জানা গেছে বাজেয়াপ্ত হওয়া রুপো ও ড্রাগের সম্মিলিত মুল্য ৩০,৭৪,৭৫৯ টাকা।

No comments:

Post a Comment

Post Top Ad