পুরুষাঙ্গ কর্তন করে সৌন্দর্য রক্ষা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

পুরুষাঙ্গ কর্তন করে সৌন্দর্য রক্ষা!

শরীরের সৌন্দর্য রক্ষার্থে নিজের পুরুষাঙ্গ কেটে ফেল্লে রাশিয়ার এক ব্যক্তি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গিয়ে নিজের পুরুষাঙ্গ কাটেন অ্যাডাম চার্লিক্যাল (৩২)।

তিনি চাইতেন সারাজীবন সুন্দর হয়ে বেঁচে থাকতে। কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর যখন তার শরীরের রং পরিবর্তন হতে থাকে, তখন থেকেই শরীরে ট্যাটু তৈরি করতে শুরু করেন অ্যাডাম চার্লিক্যাল। তিনি দেহের ৯০ ভাগ অংশ ট্যাটু দিয়ে ভরে ফেলেছিলেন।রাশিয়ার এই বাসিন্দা পুরুষাঙ্গ কর্তনের সিদ্ধান্ত নেন তার ক্যান্সার ধরা পড়ার পর। তার শরীরের নানা অংশের চুল ঝরে চামড়া সাদা হতে থাকে। তখনই তিনি সিদ্ধান্ত নেন,এমন কিছু করবেন যা তার আগামী বেঁচে থাকাটাকে আনন্দময় করে তুলবে।
অ্যাডাম তার দেহে সৌন্দর্য বাড়াতে তার চোখের মনি পর্যন্ত ইঙ্কিং করিয়ে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার পুরো শরীরে ট্যাটু করতে। কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়ায় তার পুরুষাঙ্গটি। ঠিক তখনই নিজের পুরুষাঙ্গটি অস্ত্রোপচার করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যাডাম।
গত ১৫ জুলাই অ্যাডামের অপারেশন হয়। অপারেশনের পর তার পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
অ্যাডামের কাছে ‘মিরর’, ‘ডেলি মেইল’, ‘দ্য সান’-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানতে চেয়েছিল তার এই সিদ্ধান্তের ব্যাপারে। জবাবে একগাল হেসে তিনি বলেন, ‘জীবন ছোট, কাল বাঁচব কিনা জানি না। আজ ইচ্ছেমতো বেঁচে নিলে অসুবিধা কোথায়?’

No comments:

Post a Comment

Post Top Ad