মেয়াদ উত্তীর্ণ ওষুধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

মেয়াদ উত্তীর্ণ ওষুধ


কাঁথি:রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় বৃহস্পতিবার মহকুমা হাসপাতালের অ্যাসিস্টেন্ট সুপার শেখ আব্দুল রহমানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মারিশদার কানাইদিঘির বাসিন্দা শৈশব সামন্ত। কানের চিকিৎসা কারাতে কয়েকদিন আগে মহকুমা হাসপাতালের আউটডোরে এসেছিলেন শৈশব। চিকিৎসকের প্রেসক্রিপশন দেখিয়ে হাসপাতালের ডিসপেনসারি থেকে ওষুধও নিয়ে যান তিনি। বাড়ি ফিরে পর পর দুদিন ওই ওষুধ খেতে কানে যন্ত্রণা বাড়ে শৈশবের। এরপরই জানাজানি হয় ওষুধ মেয়াদ উত্তীর্ণ বলে। এদিন অভিযোগ পেয়ে ঘটনার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন অ্যাসিস্টেন্ট সুপার।

No comments:

Post a Comment

Post Top Ad