বিয়ের আগে যৌনসঙ্গম করলেই জুটবে বেতের মার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

বিয়ের আগে যৌনসঙ্গম করলেই জুটবে বেতের মার

বিয়ের আগে যৌনসঙ্গম করলেই জুটবে বেতের মার
বিয়ের আগে যৌনমিলন গুরুতর অপরাধ৷ যৌনসঙ্গমে লিপ্ত হলেই কপালে জুটবে বেধরক চাবুকের মার৷ তবে এক বা দুটো মার নয়৷ পরপর ২৩ থেকে ২৫টি মার জুটবে তার কপালে৷ অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যিই৷ এমনই এক অদ্ভুত নিয়ম জারি রয়েছে ইন্দোনেশিয়ায়৷ যেখানে দীর্ঘদিন ধরে কোনও কাপল সম্পর্কে থাকলেও যৌনসঙ্গমে লিপ্ত হতে পারবেন না তারা৷
আর সেটি হলেও জনসমক্ষে সকলের সামনে তাদেরকে এই ভাবেই তাদেরকে শাস্তি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে এখানে৷
শরিয়তি আইন অনুযায়ী, এই শাস্তির ব্যবস্থা রয়েছে৷ বিবাহিত জীবনের বাইরে কোনও কাপল যদি যৌনতায় আবদ্ধ হন৷ তাহলে প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হবে৷ এমনই এক ঘটনায় শাস্তি পেলেন ইন্দোনেশিয়ার এক যুবতী৷ সাদা রংয়ের কাপড়ে ঢেকে সে হাঁটু গেড়ে বসেছে সকলের সামনে শাস্তির অপেক্ষায়৷
একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এমনই এক অভিযোগে অভিযুক্ত এক নারীকে সুমাত্রা দ্বীপে স্থানান্তরিত করা হয়৷ শরিয়াত আইনানুযায়ী, তার উপর চলে শারিরীক অত্যাচার৷ পরপর ২৫বার চাবুকের আঘাত দেওয়া হয় তাকে৷ সেও সাদা রংয়ের কাপড় পরে সকলের সামনে অপেক্ষা করছিলেন৷

No comments:

Post a Comment

Post Top Ad