প্রতিবাদীর প্রাপ্যঃ বিয়ের আগের দিন খুন বাবা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

প্রতিবাদীর প্রাপ্যঃ বিয়ের আগের দিন খুন বাবা!


মদ্যপানের প্রতিবাদ করায় বিয়ের আগের দিন রাতে বাড়ি ঢুকে মদ্যপ যুবকেরা গুলি করে খুন করলো মেয়ের বাবাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার চাপড়া থানার বাঙালঝি ডাঙ্গা পাড়ায়। অভিযোগ সেখানকার বাসিন্ধা রবিউল মন্ডল ৪০ এর মেয়ের বিয়ে ছিল শুক্রবার।বৃহস্পতিবার  রাতে 2 জন মদ্যপ যুবক এর সাথে বাড়িতেই অশান্তি হয় রবিউলের। অভিযোগ এর পর 5 জন সশস্ত্র মদ্যপ যুবক রবিউল এর বাড়িতে ঢুকে প্রথমে বন্ধুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় পরে বাড়ির বাইরে এনে গুলি করে পালায়। রাতেই রবিউল মন্ডল কে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad