হাতির পদযাত্রা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

হাতির পদযাত্রা!



 বন ও পরিবেশ সম্পর্কে  সচেতনতা গড়ে তুলতে হাতিকে হাতিয়ার করল বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উদ্যোগে বন মহৎসব পালন করা হয়। আলিপুরদুয়ার শহর লাগোয়া দমনপুর কমিউনিটি হলে মহৎসব পালন করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশচিম বিভাগের ডি এফ ডি কল্যান রাই সহ বন দফতরের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মুল আকর্ষন ছিল বন দফতরের পোষা হাতি " নোনাই"।  আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের  ফরেস্ট বিটে রাখা এই হাতি নোনাই বন মহতসব উপলক্ষে দীর্ঘ  ৮ কিলোমিটার রাস্তা পদযাত্রা করে এই নোনাই হাতি। পথে মাঝের ডাবরি চাবাগান, শামুকতলা, আলিপুরদুয়ার বিভিন্ন এলাকায় বন ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করে এই হাতিটি।  কোতুহলি মানুষদের মধ্যে  বন ও পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে আজ এই হাতি দারুন কাজ করেছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের ডি এফ ডি কল্যান রাই, " বন মহতসবে আমরা হাতি এনেছি বন ও বন্য প্রান সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য। আমরা দারুন সফল হয়েছি। হাতি নিয়ে মানুষের বরাবর উতসাহ বেশি। সেই কারনে হাতিকে হাতিয়ার করে বন মহতসবের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে"।

No comments:

Post a Comment

Post Top Ad