গ্রেফতার ২ জালনোট,অস্ত্র পাচারকারী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

গ্রেফতার ২ জালনোট,অস্ত্র পাচারকারী


জালনোট পাচারের আগেই গ্রেপ্তার হল দুই পাচারকারী। পোস্তা থানা এলাকার স্ট্র‌্যান্ড রোডে গোপন সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করেছে এসটিএফ। ধৃতদের কাছ থেকে ২০০০ টাকার নোটে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এসটিএফ–এর দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে মালদা থেকে ওই বিপুল পরিমাণ জাল নোট নিয়ে কলকাতা হয়ে বিহারে এক ব্যক্তিকে পাচারের জন্য এনেছিল। ধৃতদের জেরা করে ওই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে এসটিএফ।
অন্যদিকে, তপসিয়াতে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। গোপন সূত্রে, অস্ত্র বিক্রির খবর পেয়ে সোমবার রাতে তপসিয়া রোডের একটি বাড়িতে অভিযান চালায় পুলিস।  মাসরুল হুসেন নামে জিজে খান রোডের বাসিন্দা ওই দুষ্কৃতী ধরা পড়লেও চম্পট দেয় তার দুই সঙ্গী। মাসরুলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। মাসরুলকে জেরা করে পলাতকদের খোঁজ এবং তারা  কোথা থেকে ওই অস্ত্র এনেছিল বা কোথায় পাচারের ছক কষছিল তা জানার চেষ্টা করছে পুলিস।

No comments:

Post a Comment

Post Top Ad