রাজ্যের নতুন চিন্তা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

রাজ্যের নতুন চিন্তা!

                                                                       ছবিঃ বিভাস লোধ
                                                                   
কলকাতা, ২৪ জুলাই: রাজ্যের কোষাগারে টান পড়ায় ব্যয়বহুল 'কলকাতা আই' প্রকল্প আটকে রয়েছে অর্থ দপ্তরে। 'কলকাতা আই' তৈরি করতে খরচ ৭০০ কোটি টাকা খরচ হওয়ার কথা। যার মধ্যে ৩০০ কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে।

কলকাতা আইয়ের জন্য বাকি অর্থের সংস্থান করতে রাজ্যের পক্ষ থেকে বেসরকারি বিনিয়োগকারী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের পক্ষ থেকে খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে।

 যেভাবে রাজ্যের আর্থিক দেনার পরিমাণ বেড়েই চলেছে সেই কারণে প্রকল্পের বাকি টাকা রাজ্যের পক্ষ থেকে দিতে সমস্যা দেখা গিয়েছিল। রাজ্যের দাবি, কলকাতা আই তৈরি করা হলে আইফেল টাওয়ার বা স্ট্যাচু অব লিবার্টির মতন এক দর্শনীয় স্থান হয়ে উঠবে এই জায়গা। রাজ্যের প্রতি বিদেশীদের আকর্ষন আরও বৃদ্ধি পাবে। 'কলকাতা আই' পি পি পি মডেলে গড়ে তোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। যাতে এই জায়গা থেকে রাজ্যও আগামী দিনে একটা বড় আর্থিক লাভ পেতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad