নকল সোনার বুদ্ধমূর্তি দেখিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল বিহারের দুর্নীতি দমন শাখা এবং এয়ারপোর্ট থানার পুলিশ। ইলিয়াস মিস্ত্রি নামে ওই ধৃতকে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়া খাল এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ ইলিয়াসের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের পিতলের বুদ্ধ মূতি উদ্ধার করা হয়েছে৷
কেএলসি থানা ও নিউ টাউন থানা এলাকার মাঝে সিক্স লেন এলাকায় এক গাড়ি চালক ও খালাসির কাছে যায় ইলিয়াস৷ তাদেরকে সোনার বুদ্ধ মূর্তি দেখিয়ে বলে এই রকম আরও সোনার মূর্তি তার কাছে আছে৷ ইলিয়াসের ফাঁদে পা দিয়ে খালাসি দশ হাজার টাকা দেয়৷ তাঁকে বলা হয় নির্দিষ্ট সময়ে ওই সোনার মূর্তি দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও মূর্তি না মেলায় ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি৷ কিন্তু সে আর না আসায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন।

No comments:
Post a Comment