গুরু পূর্ণিমার বিশেষত্ব! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

গুরু পূর্ণিমার বিশেষত্ব!


গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমবে গুরুবে নমোঃ, ওম নমোঃ শিবায় ৷ গুরু পূর্ণিমার এক বিশেষ তাৎপর্য রয়েছে ৷ বিশেষত আজকের এই দিনে গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ৷ পুরাণে কথিত আজকের দিনেই মহাদেব প্রথম গুরু রূপে পূজিত হয়েছিলেন ৷ বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজকের এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে থাকেন ৷
প্রতিটি মানুষেরই জীবনে একজন করে গুরু থাকেন জীবনের চলার পথে যাঁর আদর্শে জীবন হয়ে ওঠে সত্যিকারের সুন্দর ৷ গুরু অর্থাৎ যাঁর আদর্শই প্রতিফলিত হয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই ৷ প্রত্যেকের জীবনের প্রথম গুরুই হলেন বাবা ও মা ৷ তাঁরা গুরুও বটে জাগ্রত দেবতাও বটে ৷ বাবা, মায়ের থেকে বড় গুরু আর কেই বা হতে পারে ? বাবা, মায়ের আশীর্বাদ মাথায় থাকলে জয় করা সম্ভব হয় পৃথিবীর যে কোনও যুদ্ধ ৷
গুরু পূর্ণিমা প্রধানত পূর্ণিমা তিথিতেই পালিত হয়ে থাকে ৷ প্রধানত জুন বা জুলাই মাসেই আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি ৷ এই বছর গুরু পূর্ণিমার দিনটি ২৭ জুলাই ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে ৷ তাই দিনের শুরু হোক গুরু প্রণাম দিয়েই 

No comments:

Post a Comment

Post Top Ad