একি কান্ডঃ সীমান্তে মুরগির ছানা!? দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

একি কান্ডঃ সীমান্তে মুরগির ছানা!? দেখুন


অর্ক রায় ,মালদা : জাল নোট, ফেন্সিডিলর  পর এবার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল মুরগির ছানা। বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় এই মুরগির ছানা গুলি উদ্ধার করে পাহারারত অবস্থায় থাকা বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের শ্মশানি বিওপির জওয়ানেরা। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া মুরগির ছানা গুলি কালিয়াচক কাস্টমের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোররাতে ও কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারারত অবস্থায় ছিল শ্মশানি বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। ঠিক সেই সময় বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার করা হচ্ছিল মুরগির ছানা। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে ভারত ভূখণ্ড মুরগির ছানা গুলি ফেলে পালিয়ে যাই পাচারকারীরা। তাদের ফেলে যাওয়া সাত থেকে আটটি বাক্স উদ্ধার করে বিএসএফ জওয়ান। উদ্ধার হয় ৩৪০০ টি মুরগির ছানা। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান বিএসএফের। বৃহস্পতিবার সকালে এই মুরগির ছানা গুলি কালিয়াচক কাস্টমের হাতে তুলে দেয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad