জাল নোট সহ কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

জাল নোট সহ কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার!!


অর্ক রায়, মালদাঃ জালনোটসহ কুখ্যাত এক দুষ্কৃতি গ্রেফতার  কালিয়াচকে।  উদ্ধার
 লক্ষাধিক টাকার জাল নোট। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

জানা গেছে ধৃতের নাম ইনটু শেখ (৩৯)। বাড়ি কালিয়াচক থানার মজমপুর এর হারু চক এলাকায়। খুন ডাকাতি ছিনতাই এলাকায় বোমাবাজি সহ মোট ১৮ টি কেস রয়েছে তার বিরুদ্ধে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কয়েক মাস ধরেই পুলিশের খাতায় ফেরার ছিল অভিযুক্ত  । বুধবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বালিয়াডাঙ্গা মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে কালিয়াচক থানার পুলিশ ইনটু সেককে একটি চোরাই মোটর বাইক সহ গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া নোট গুলির মধ্যে ছিল ৪৫ টি ২০০০ টাকার নোট। পুলিশের অনুমান এই জাল নোট গুলি দ্বিতীয় এক ব্যক্তির হাতে তুলে দেবার জন্য গন্তব্যস্থলে যাচ্ছিল ইনটু শেখ। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad