‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত?


বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘সঞ্জু’। এক সপ্তাহে ২০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। সঞ্জয় দত্তের জীবনের একাধিক আলোচিত ও বিতর্কিত ঘটনাকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা রাজকুমার হিরানি। আর রঙিন জীবনের অধিকারী সঞ্জয় দত্তকে দারুণ সাবলীলভাবে ফুটিয়ে তুলে ক্যারিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছেন রণবীর কাপুর।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন আসল সঞ্জু, এখন পর্যন্ত সঞ্জয় দত্ত, পরিচালক বা প্রযোজক কেউই এ বিষয়ে কিছু জানায়নি। তবে ভারতীয় একটি পত্রিকা দাবি করেছে, সঞ্জয় দত্ত এই ছবির জন্য এককালীন বিশাল অঙ্কের টাকা ছাড়াও ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশও পাবেন।
জানা গেছে, সঞ্জয়ের জীবনের একাধিক অধ্যায় নিয়ে তৈরি ‘সঞ্জু’ ছবির কাহিনি বিক্রির জন্য সঞ্জয় দত্তের সঙ্গে বিশাল দর কষাকষি করা হয়। শেষমেষ ১০ থেকে ১১ কোটি টাকায় সমঝোতা হয়। এ ছাড়া ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশ সঞ্জয় দত্তকে দেওয়ার চুক্তি করেন প্রযোজক বিধুবিনোদ।

No comments:

Post a Comment

Post Top Ad