জাহ্নবীর প্রথম সিনেমায় পারিশ্রমিক কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

জাহ্নবীর প্রথম সিনেমায় পারিশ্রমিক কত?


শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। অভিষেকে ‘ধড়ক’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোড়ন তুলেছেন এই অভিনেত্রী। মাত্রই একদিন আগে মুক্তি পেয়েছে ছবিটি। জানেন কী, এই ছবিটিতে অভিনয় করার জন্য কত পারিশ্রমিক পেয়েছেন জাহ্নবী?
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ‘ধড়ক’ ছবিতে অভিনয় করার জন্য ৬০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন জাহ্নবী। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন ছবির নায়ক ঈশান খাট্টার। গত শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ৮ কোটি ৭১ লাখ রুপি। অভিষেক সিনেমায় ব্যবসার দিক দিয়ে আলিয়া ভাটকে ছাড়িয়ে গেলেন শ্রীদেবী কন্যা।
আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি প্রথম দিন আয় করেছিল ৮ কোটি রুপি। শনিবার ও রোববার ছুটির দিনগুলোতে ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন ফিল্মবোদ্ধারা।
সুপারহিট মারাঠি ছবি ‘সাইরাট’ অবলম্বনে ধর্মা প্রোডাকশন তৈরি করেছে হিন্দি ছবি ‘ধড়ক’। পরিচালক শশাঙ্ক খৈতান। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হলো শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর ও শহিদ কাপুরের ভাই ঈষাণ খাট্টারের।
এই নবাগত জুটি তাদের সিনেমা ক্যারিয়ারে এখন কতটা আলোচনা তৈরি করতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

No comments:

Post a Comment

Post Top Ad