চাঁদনী, পূর্ব মেদিনীপুর: মেদিনীপুরে প্রধানমন্ত্রীর শামিয়ানা ভেঙে পড়ার কারণ যদি নরেন্দ্র মোদী হোন তাহলে জনশতাব্দী ট্রেন দুর্ঘটনায় ১৩০ জন যাত্রী মারা গেছেন তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে ঠিক ২১ শে জুলাইয়ের আগের দিন জনশতাব্দী ট্রেন দুর্ঘটনায় মারা যান ১৩০ জন যাত্রী, তখন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী।পূর্ব মেদিনীপুরে বিজেপির এক সভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনটাই বলেন বিজেপি রাজ্য নেতা মুকুল রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০৪২ এ মমতা বন্দ্যোপাধ্যায় দেশ থেকে বিজেপিকে হঠাবে,২১ শে জুলাই শহীদ স্মরণ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, এ প্রসঙ্গে বিজেপি ভারী নেতা মুকুল বাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানচিত্র সম্পর্কে কোনো আইডিয়া নেই। লোকসভা আসন মোট ৫৪২ টা, সেখানে তৃণমূল আগামী লোকসভা ভোটে ২০ টি আসন পাবে না। ফলে তিনি নাকি ৪২ এ বিজেপিকে দেশ থেকে সরাবেন। পাশাপাশি তৃনমূল দল ফের মুকুল বাবু মন্তব্য করেন, তৃণমূল কোনও দল না, তৃনমূল এখন কোম্পানি। যার এমডি, ডিরেক্টর, কো ডিরেক্টর রয়েছে।
মুকুল রায় বলেন, ১৬ জুলাই মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাতে যত লোক হয়েছিল তা কোনও দিনও বাংলায় কোনও সভাতে হয়নি। যার জন্য আলাদা করে চৌরঙ্গী মোড়ের বাস রুট বন্ধ করা হয়েছিল। আগামী ৩ আগস্ট বিজেপি সভাপতি অমিত শাহের জনসভা ফের হবে, তার অপেক্ষায় সবাই রয়েছেন।

No comments:
Post a Comment