NRC নিয়ে জয়ের আগাম বার্তা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

NRC নিয়ে জয়ের আগাম বার্তা!



বিজেপি ক্ষমতায় আসলে চোরাপথে আসা লোকজনদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।বিজেপির দাপুটে রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় অসমে NRC প্রসঙ্গ নিয়ে বলেন, যারা ঘুরপথে চোরাপথে সিপিএম, তৃনমূলদের ভোট দিয়ে রয়েছে সেই ৪০ লক্ষ মানুষদের সরকার বের করে দিচ্ছে। আর যারা সে হিন্দু হোক, মুসলমান হোক যেই হোক যারা বৈধভাবে, সঠিক কাগজপত্র নিয়ে এই দেশে বসবাস করছে তাদের কিছু করা হবে না, তার আশ্বাস দিচ্ছেন বিজেপি একনিষ্ঠ সৈনিক জয় বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি জয় নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন তিনি কারোর হতে পারেন না। কারণ তিনি শুধু নিজেরটা বোঝে, নিজের ছাড়া বাইরের কিছু চেনেন না বোঝেন না। মঙ্গলবার বিজেপির এক জনসভায় জয় মুখ্যমন্ত্রীকে চেনার প্রসঙ্গে এক ছোট্ট উদাহরণ দিয়ে বলেন, যখন ভারতী ঘোষ মেদিনীপুরে ছিলেন তখন তাঁকে কিছু বলা হলে বলতেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে, ফলে আর কাউকে তিনি চেনেন না। কিন্ত সামান্য ভোট সংক্রান্ত ব্যাপার নিয়ে রাতারাতি দিদির মেয়ে ভারতী ঘোষকে সরিয়ে দেওয়া হল। আর তাঁকে চিনতে পারলেন না মা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল কংগ্রেস আর সেই দলের বুকেই ছোড়া মেরে তিনি আলাদা দল গঠন করে নেত্রী হলেন। আর সবচেয়ে বড় বিষয় তাকে প্রথম রাজনীতিতে এনেছিলেন অটলবিহারী বাজপেয়ী, আর আজ সেই বিজেপি দলকেই ছোড়া মারতে চান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad