'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তোমাকে আমি ভালবেসেছিলাম' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তোমাকে আমি ভালবেসেছিলাম'



অর্ক রায়, মালদা : 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তোমাকে আমি ভালবেসেছিলাম'।  একটি সাদা কাগজে এই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করল এক  যুবক। বৃহস্পতিবার সকালে কালিয়াচক থানার মধ্যপাড়া এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পাশ থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে তার সুইসাইড নোট।

বৃহস্পতিবার সকালে কালিয়াচক থানার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। পরে পুলিশ এসে ওই যুবকের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের হাতে লেখা ছিল শেখ রাজু। অনুমান করা হচ্ছে ওই যুবকের নাম শেখ রাজু ই। তবে মৃত যুবকের বাড়ির ঠিকানা জানা যায়নি। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি বিষের সিসি। উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। উল্লেখ রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তোমাকে আমি ভালবেসেছিলাম তোমার ক্ষতি করব না তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। অনুমান করা হয়েছে প্রেমে প্রত্যাখান হয় ওই যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad