২০১৯ এর লোকসভা
নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে রাজ্য স্তরের দুদিন ব্যাপি দলের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা
হয় আসানসোলে ৷ সোমবার এই বৈঠকে উপস্থিত
ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির শিব
প্রকাশ , সুরেশ পুজারী ,
কৈলাশ বিজয়বর্গী সহ রাহুল
সিনহা , দিলীপ ঘোষ ,
মুকুল রায় ও অন্যান্য আরও অনেকে ৷ এদিনের বৈঠক সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ জানান ,
মূলত সাংগঠনিক বৈঠক ৷ তবে
তৃণমূলকে কটাক্ষ করে বলেন , ৪২ এ ৪২ পেলেও দিদির প্রধানমন্ত্রী হওয়া হবে না ৷ আস্থা ভোটের ফলাফলই তা নির্দেশ করছে
৷দিল্লীর ক্ষমতা দখলের তৃণমূল দিবা স্বপ্ন দেখছে ৷ আগামী নির্বাচনে কেন্দ্রীয়
বাহিনী মোতায়েন থাকবে ৷ মানুষ নিজের
ভোটাধিকার নিজেই প্রয়োগ করবে ৷ ভোট লুঠের সম্ভাবনা থাকবে না ৷ পাশাপাশি মুকুল রায়
বলেন , দলের আভ্যন্তরিন
সাংগঠনিক বৈঠকে আমরা সবাই জড়ো হয়েছি ৷
Post Top Ad
Monday, 23 July 2018
“দিদির প্রধানমন্ত্রী হওয়া হবে না”
Tags
# Latest News
# Politics
# West Bengal
About Breaking Bangla Desk
West Bengal
Labels:
Latest News,
Politics,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment