নারীর জীবনের কষ্ট বুঝতে মরিয়া দুই পুরুষের বুকে কসমেটিক সার্জারির মাধ্যমে এক দিনের জন্য স্তন প্রতিস্থাপন করা হয়েছে। সম্প্রতি জার্মানিতে দুই পুরুষের বুকে অস্থায়ী এ স্তন প্রতিস্থাপন করা হয়ে।
জন এবং রাশেদ নামের ঐ দুই যুবকের বুকে মার্ক ওল্টার নামে এক কসমেটিক সার্জারিয়ান ২৪ ঘন্টার জন্য স্তন প্রতিস্থাপন করে দেন বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা দ্যা মিরর।
ঐ দুই যুবকের বুকে ৭০০ মিলিলিটারের স্যালাইন ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে এই ক্ষণস্থায়ী স্তন সৃষ্টি করা হয় বলে জানায় বার্তা মাধ্যমটি।
স্তন প্রতিস্থাপনের পর তারা সারাদিন ব্রা পরে মেয়েদের মত ঘুরে বেড়ায়। এরপর ঐ দিনের প্রতিক্রিয়া সম্পর্কে তারা অনলাইনে একটি পোস্টের মাধ্যমে বলে ব্রা খুবই একটি যন্ত্রনাদায়ক পোশাক এবং প্রত্যেক নারীকে এই অদ্ভুত পোশকটি পরিধানের জন্য মেডেল দেয়া উচিত।
ডাক্তারের ভাষ্য অনুযায়ী এক দিন পরই তাদের তাদের শরীরে পুশ করা স্যালাইনের পানি বুক থেকে সারা শরীরে ছড়িয়ে এবং দুই দিনের মধ্যেই তাদের বুক আগের অবস্থানে ফিরে যায়।

No comments:
Post a Comment