মুখ্যমন্ত্রীকে কান ধরে ক্ষমা চাইতে হবে তপশীলি জাতি, দলিতদের কাছে গিয়ে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলিতরা গরুর মাংস খায়। এই কথা তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কান ধরে ক্ষমা চাইতে হবেই। এমনটাই বলেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবচেয়ে উঁচু জাতি হল দলিত, তপশীলি জাতি। আর তাদেরকেই এমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী। যা মুখে আসে ওনার তাই বলে দেন। তা বললে চলবে না। সিপিএমের সময় ঝাড়গ্রামের মানুষরা না খেতে পেয়ে পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত,এরপরই তারা মাওবাদী হয়েছে। ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের হয়ে গিয়ে আশা বিক্রি করেছেন, স্বপ্ন দেখিয়েছেন যে তারা ক্ষমতায় আসলে তাদের জায়গা করে দেবেন। মাওবাদী বলে কোনও দল থাকবে না। কিন্ত ওই গরিবদের কাছে দেওয়া কথা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন তারা পদ্মফুলকে বেছে নিয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরানোর পণ নিয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমের লোকেরা।
এদিন জয় বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীজির নেতৃত্বে যেসব শৌচালয় হচ্ছে, যা টাকা আসছে তার বেশিরভাগটাই নেতারা নিয়ে ২ ফুট শৌচালয় তৈরি করে দিচ্ছে। এমনকি পুরুলিয়ায় রাজনৈতিক দলের শিকারে যারা মারা গেছেন তাদের পরিবারকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সাহায্যের কথা বলা তে পরিবারের লোকেরা বলেন, টাকা পয়সা দিলে সরাসরি তাদের দিতে, জেলার নেতাদের হাতে দিলে তারা আর কিছুই পাবে না।

No comments:
Post a Comment